সুগন্ধী তুলাইপাঞ্জি চালের চাহিদা পার্শ্বর্বতী দেশ #ভারতের হাত ধরে দেদার বাড়ছে বিদেশের বাজারে। আরও বেশি জমিতে তাই এই ধানের চাষ করতে আগ্রহী হচ্ছেন #ওপার_দিনাজপুরের চাষীরা।সুগন্ধী গোবিন্দভোগ বা বাদশাভোগ চালের কথা কে না জানে! কিন্তু তুলাইপাঞ্জি চালের বৃত্তান্ত এতদিন সীমাবদ্ধ ছিল শুধু উত্তর ও দক্ষিণ দিনাজপুরেই। আমাদের দিনাজপুর যেহেতু সীমান্ত এলাকা যার কারনে এই মাটিতেও এই ধানের ফলন সম্ভব। এর চাউলের ভাত ফুটলেই সুগন্ধ ছড়াবে।পোলাও এর স্বাদটাও যেন আলাদা।এতদিন দেশীয় পদ্ধতিতে অল্প জমিতেই এতদিন তুলাইপাঞ্জি চাষ করতেন #দিনাজপুরের_রানীরবন্দর এলাকার চাষীরা। কারণ নিজেদের পরিবারের বাইরে এর বাজার বড় একটা ছিল না। কয়েকবছর হল তুলাইপাঞ্জি চাষে গুরুত্ব বাড়ছে। আমরাও এই ধান সংগ্রহ করে এই চাউল বানিয়েছি।
এই চাউলের পোলাও বা কাচ্চি বিরিয়ানী বা খিচুড়ির জুড়ি মেলা ভাড়।এর দানা লম্বা ঝরঝরে এবং সুগন্ধিযুক্ত।
Select Your Product