অর্গানিক চাউল বা সনাতনী চাউল
25-01-2023
Admin
সনাতনী চাউলের উপকারীতা অনেক।এইপ্রকার চাউল হাস্কিং মিলে বানানো হয়।এভাবে উৎপাদিত চালের পুষ্টিগুণ অপরিসীম। কারণ হাসকিং মিলে ধান ছাঁটাই যে পদ্ধতিতে করা হয়, তাতে চালের গায়ে যে পুষ্টিগুণ থাকে তা বিনষ্ট হয় না। অথচ এখন স্বয়ংক্রিয় চালকলে আধুনিক প্রযুক্তির মিল মেশিনারিজের সাহায্যে যে চাল প্রস্তুত করা হয়, তা দেখতে চকচকে হলেও চালের উপরিভাগের পুষ্টিগুণ শূন্য হয়ে যায়।দেশের অধিকাংশ ভোক্তা এখন চকচকে চাল খেতে চান। ফলে রাসায়নিক ব্যাবহার করে চাল চকচকে করা হচ্ছে। এতে করে চালের পুষ্টিগুণ নষ্ট হচ্ছে।অথচ রোদে শুকানো চালের ভাত খেতে মিষ্টি হয়,নরম হয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ।তাই রোদে শুকানো পুষ্টিগুণ সমৃদ্ধ হাসকিং মিলের সনাতনী উপায়ে তৈরীকৃত চাল অর্ডার করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ।