ঘ্রাণে এবং স্বাদে অতুলনীয় কাটারীভোগ
যুগ যুগ ধরে কাটারীভোগ ধানের চাউল তার ঘ্রাণে এবং স্বাদে অতুলনীয়। কিন্তু কালের পরিক্রমায় এই ঐতিহ্যবাহী ধান আজ বিলুপ্তির পথে। তার জায়গা দখল করে নিয়েছে পালিশ করা হাইব্রিড কাটারী চাউল। সনাতনী কাটারীভোগ ধান মূলত আমন ঋতুতে শুধুমাত্র দিনাজপুরের চিরিরবন্দর এলাকার বাউল নামক অঞ্চলে হয়ে থাকে। এই এলাকার মাটির গুণাগুণ, বৃষ্টিরপানি, জৈব সারের ব্যাবহার ও হাস্কিং মিলে ছাটাই করার কারনে এই কাটারীভোগ ধানের চাউলের ভাত হয় সুস্বাদু ও সুগন্ধিময়। এই ধানের চাউল চিকন, পাতলা এবং ছুরির মতো মাথার দিকটা চোখা ও একটুখানি বাঁকা। অতিথি আপ্যায়ন এবং যেকোন অনুষ্ঠানে এই চাউলের জুড়ি মেলা ভার। এছাড়া বোরো ঋতুতে দিনাজপুর, শেরপুর, বগুড়া, রাজশাহী ও নওগাঁ জেলাগুলোতে যেসকল কাটারী ধানের উৎপাদন হয় এগুলাকে বলা হয় সম্পা কাটারী। এই চাউল স্বাদে গন্ধে দেশী সিদ্ধ কাটারীর সমকক্ষ নাহলেও দামে বিবেচনায় চিকন এই চাউল রেগুলার ভাত খাওয়ার জন্য খুব ভালো। আবার ইরির সময়ে সেচের পানিও রাসায়নিক ব্যবহার করেও এই ধানের চাষাবাদ হয় যেগুলা হাইব্রিড কাটারী। যা বর্তমানে হাটে বাজারে সয়লাব। এগুলার দামও স্বাদ নিচু মানের।